কোন অশুভ শক্তি, রাজনীতি বাংলাদেশের উন্নয়ন ঠেকাতে পারবে না: আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, রাজনীতি, ‘গণতন্ত্র ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়ায় উন্নয়ন অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে কোন অশুভ শক্তি, অশুভ রাজনীতি যাতে গ্রাস করতে না পারে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথে গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবহিকতার পথে কোন ধরণের অপচেষ্টা করে উচ্ছশৃঙ্খল ধবংসাত্মাক কর্মকান্ড করে আমাদের কে আমাদের সন্তানদের ভবিষ্যতের পথ যেন কোনভাবেই ক্ষতি করতে না পারে। দেশকে ধবংস না করতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। তিনি আজ মাদারীপুর শহীদ বাচ্চু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, যেকোন মূল্যে অশুভ শক্তিকে এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী অপ-রাজনীতিবিদদেরকে বিপক্ষে আমাদের কে সর্বাত্মক ভাবে সকলে মিলে দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ কে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো আমরা উন্নত দেশ হিসেবে আমাদের বিশে^র কাছে আমাদের পরিচয় তুলে ধরবো।
বিদ্যালয়ের সভাপতি এইচ.এ. এম নিজামউদ্দিন হামিম এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া, কাউন্সিলর মফিজুর রহমান হাওলাদার, সাবেক কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, শহীদুল ইসলামসহ অনেকেই। এর আগে প্রধান অতিথি নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied