শতভাগ জন্ম নিবন্ধন বাস্তবায়নে লিফলেট বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শতভাগ জন্ম নিবন্ধন বাস্তবায়ন করতে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সকল এলকায় সর্বস্তরের মানুষের মাঝে জন্ম নিবন্ধন লিফলেট বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখাযায়,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন সকল ইউপি সদস্যদের নিয়ে রিকশা চালক,ব্যবসায়ী,দিন মজুর,চাকুরী জীবি,কৃষকসহ সর্বস্তরের মানুষের মাঝে জন্ম নিবন্ধন কেনো করবেন না এর গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করছেন।
চেয়ারম্যানের হাত থেকে লিফলেট গ্রহণ করা রিকশা চালক আব্দুস ছালামের সঙ্গে কথা বললে তিনি জানান,এখনো জন্ম নিবন্ধন অনলাইন করা হয় নাই। আজকে চেয়ারম্যান সাহেব এসে বুঝিয়ে দিলেন এই জন্ম নিবন্ধন না করলে আমি আমার ৫ বছরের ছেলে সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারবো না। যদি সন্তানকে স্কুলে ভর্তি না করাতে পারি তাহলে ছেলেকেও একদিন রিকশা চালাতে হবে। স্বপ্ন আছে ছেলে চাকুরী করবে। তাই চেয়ারম্যান সাহেবকে কথা দিয়েছি আগামীকাল ই ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন করে আসবো।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের এই ব্যতিক্রম কার্যক্রমে সচেতন মহল বলছেন,গ্রামের সহজ সরল মানুষ অনেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও কার্যকরীতা জানেন না।তাই তারা এই জন্ম নিবন্ধন করতে তেমন একটা আগ্রহী নন।জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে চেয়ারম্যান মহোদয়ের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ বলেন,ইউপি চেয়ারম্যানের উদ্যোগে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের ফলে অনেকেই ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে আসছেন।তাদের সকল কাগজ পত্র নিয়ে মাত্র ২ দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে দেওয়া হচ্ছে।
উল্লেখঃ ইতিমধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সফলভাবে সহযোগিতা করায় দেশসেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied