ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

অভিনয় শিল্পীদের উপর হামলার প্রতিবাদে মধুখালীতে শফিক সাগরের সংবাদ সম্মেলন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৯-৩-২০২৩ বিকাল ৫:২৭
ফরিদপুরের মধুখালী উপজেলার  ব্রাম্মনকান্দা বাজারের সন্ত্রাসী, কামাল ও কাদেরের বিরুদ্ধে নারী অভিনয় শিল্পীদের সাথে  ইভটিজিং ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিচালক ও মিডিয়া কর্মী মোঃ শফিকুল ইসলাম সাগর। 
৮ মার্চ বুধবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি গ্রামে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের করেন।  লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি নিজ গ্রামে সকলের অনুমতি নিয়ে একটি শুটিং স্পট তৈরি করেছি এখানে গ্রামীন প্রেক্ষাপট, শিক্ষণীয় ,ও কমেডি, শর্ট ফিল্ম তৈরি করি।
আইপি টিভি, ইউটিউব, ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে থাকি । এখানে সারা দেশ থেকে বিভিন্ন জনপ্রিয়  মডেল ও অভিনয় শিল্পীরা এসে অভিনয়  করেন। বিভিন্ন সময় পার্শ্ববর্তী গ্রামের সন্ত্রাসী কামাল ও কাদের বাহিনী শুটিংস্পটে এসে নারী শিল্পীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাবব দেন।  আমি এর প্রতিবাদ করালে এই বাহিনী ৭ মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটায়  ব্রাম্মনকান্দা বাজারে আমার ওপর অতর্কিত হামলা চালায় ও প্রাণনাশের চেষ্টা করে।  প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে  প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও দোষিদের শাস্তি  দাবী করছি । এ সময়  উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী বন্যা চৌধুরী,সেফা,তৃষা ও স্থানীয় গ্রাম বাসী।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত