ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

৫ দফা দাবিতে কুবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন সম্পন্ন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৯-৩-২০২৩ বিকাল ৬:৬
পাঁচ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। 
 
সংবাদ সম্মেলনে নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি পরামর্শক নিয়োগ, অছাত্র, বহিরাগত ও একাধিক মামলার আসামীদের হলো উঠা, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করা, 
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ( এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী) সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার,  বিশ্ববিদ্যালয় পরিবারের সকল স্তরের স্টকহোল্ডাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের দাবি করেন।
 
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও একই হলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী সহ আরো অনেকে। 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, 'আজকের একটা সাংবাদিক সম্মেলনের লাইভ দেখলাম, তাদের দাবীগুলো যদি খেয়াল করে দেখা যায়, গতকালকের হামলার অভিযুক্তদের শাস্তির  দাবী না জানিয়ে সব দোষ প্রক্টরের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর আমার বিরুদ্ধে তাদের নিদিষ্ট কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি।'
 
তিনি আরো বলেন, 'আমি যদি ইন্দনদাতা হয়ে থাকি তাহলে তা প্রমাণ করতে হবে।    গতকালকের ঘটনা ঘটছে ক্যাম্পাসের সামনে। আর যারা হামলা করেছে তারা সবাই বহিরাগত। সেক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে আমি কোন পদক্ষেপ নিতে পারবো না। এটার পদক্ষেপ নিবে আইনশৃঙ্খলা বাহিনী।'
 
উল্লেখ্য, গতকাল (৮ মার্চ) সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতাকে মারধর করে এবং একই দিন বিকাল ৫ টা থেকে অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 
পরবর্তীতে দেড় ঘন্টা পর কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নানের আশ্বাসে অবরোধ থেকে সরে আসে নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা