ঢাকা জেলা স্কাউটসদের প্রস্তুতিমূলক সাতার প্রশিক্ষন অনুষ্ঠিত
জীবনের জন্যে সাতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা জেলা স্কাউট কতৃক আয়োজিত পূর্ব প্রস্তুতিমূলক সাতার প্রশিক্ষন অনুষ্ঠানটি পালিত হলো সাভার মডেল থানার অভ্যন্তরে সুইমিং পুল খ্যাত শান বাঁধানো দৃষ্টিনন্দন পুকুরে।
অদ্য ১০ মার্চ শুক্রবার বেলা ১২ ঘটিকায় ঢাকা জেলা স্কাউট দল পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষনের জন্য ঢাকা জেলার বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা স্কাউটস এর লিডার ট্রেইনার কালীগঞ্জ দেওপাড়া মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, বন্যাকবলিত ও দূয্যোগপূর্ণ এলাকা হওয়ায় প্রতি মুহুর্তে বিভিন্ন প্রতিকুলতার সাথে আমাদের লড়াই করে টিকে থাকতে হয়। এই প্রতিকুলতাকে মোকাবেলা করার জন্যে তরুন ছাত্র ছাত্রীদের যুগোপোযোগী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রশিক্ষনই ভবিষ্যতে তাদেরকে যোগ্য প্রশিক্ষনার্থী হিসেবে গড়ে তোলার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে বেস্ট স্কাউট হিসেবে পুরস্কার পাওয়ার সহায়ক ভূমিকা পালন করবে। উপজেলা কাপ লিডার ও ধামসোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা নাছরীন কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম মহোদয় দ্বয়ের সার্বিক সহযোগীতায় আমরা প্রশিক্ষনার্থী স্কাউটসদের নিয়ে খুব মনোরম পরিবেশে সাভার মডেল থানার অভ্যন্তরে পুকুরে প্রশিক্ষন সম্পাদন করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, বিপিএটিসি স্কুল এন্ড কলেজের স্কাউট লিডার মোঃ লুৎফুর রহমান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ