ত্রিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন
ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ (বালক) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) বেলা ১১টায় স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ ও আশরাফুল ইসলাম মণ্ডল, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় কাঁঠাল ইউনিয়ন ২-০ গোলে সাখুয়া ইউনিয়নকে পরাজিত করে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের