খুবিতে আইনের গতিশীলতা বিষয়ক ২ দিন ব্যাপী জাতীয় সম্মেলন শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের আয়োজনে ২ দিনব্যাপী "সমসাময়িক বিশ্বে আইনের গতিশীলতা" শীর্ষক জাতীয় সম্মেলন আজ থেকে শুরু হয়েছে।
আজ (১০ মার্চ, শুক্রবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (২য় দিন) অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. হোসনে আরা বলেন, আমরা যারা সাধারণ মানুষ আছি ও আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় ও সর্বস্তরে আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ, আমদের আইন সম্পর্কে সঠিক ধারনা না থাকায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তাই আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যেসব আইন প্রয়োজন জানার চেষ্টা করব।
তিনি আরো বলেন, "আগে আমরা ডিজিটাল বাংলাদেশ ছিলাম এখন স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি তাই সময়ের সাথে সাথে আইনের ও কিছু পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন জরুরী সুতরাং আমি মনে করি আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়"
পবিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন, "আমরা যারা আইনের সাথে সংশ্লিষ্ট আছি আমাদের উচিত আইনের প্রত্যেকটা উপাদান মাথায় রাখা।
বাংলাদেশে রুল অফ ল যেটা আছে সেটা বেশ উপযক্ত, তবে আমরা দেখি যে রুল অফ ল সেটা আমরা যথাযথ মানি না।"
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান খুবি শিক্ষার্থীরা যাতে আজকের এই জাতীয় সম্মেলন থেকে কিছু শিখতে পারেন এবং আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারেন সেই কামনা করেন।
এবং বর্তমান বিশ্বে আইনের গতিশীলতা নিয়েও কথা বলেন তিনি।
উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং সদ্য পাশকৃত গ্রাজুয়েট ও আইনজীবীরা এই সম্মেলনের অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি