ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ বাজারে মরা আম গাছটি এখন মরণ ফাঁদ!


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ১:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারের শহীদ আহমেদ ক্লাবের পাশে বড় একটি মৃত আম গাছ দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় বাতাসে মৃত গাছটি ভেঙ্গে পড়তে পারে। ঘটতে পারে দুর্ঘটনা জানিয়েছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে, রায়গঞ্জ বাজারে শেখ রাসেল ক্লাবের পাশে চা স্টলের সাথে দাঁড়িয়ে আছে মরা শুকনো আম গাছটি।তার পাশে রয়েছে চা স্টলসহ বেশ কয়েকটি দোকান। 

সরকারি জায়গায় গাছটি থাকায় যার কারণে স্থানীয়রা অনেক চেষ্টা করেও গাছটি অপসারণ করতে পারেনি। বিশাল বড় শুকনো মরা গাছটির মাথার অংশ রাস্তার দিকে রয়েছে। এ কারণে মানুষ সব সময় আতংকে থাকেন।স্থানীয়রা জানিয়েছেন, রায়গঞ্জ বাজারে থানা কার্যালয়সহ উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, প্রি-ক্যাডেট স্কুলসহ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা সদরসহ আশে পাশের সাধারণ মানুষের নৃত্যদিনের যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

ফলে প্রতিদিন ছাত্র ছাত্রীসহ কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সম্প্রতি উপজেলার জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় যানবাহনের চাপ মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। আর এই শুকনো মরা আম গাছের নিচ দিয়ে ঝুঁকির মধ্য চলাফেরা করতে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের।

বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খাঁন জানান, ঝুঁকিপূর্ণ এই শুকনো মরা আম গাছটি অপসারণের জন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রায়গঞ্জ বাজারের  ব্যবসায়ী নুর নবী বলেন, মেইন রোডেই আমার দোকান। আমার দোকানের সাথে গাছটি থাকায় আমি আতঙ্কে থাকি সব সময়। চোখের সামনে কখন না জনি ঘটে যায় দুর্ঘটনা।

তিনি আরো জানান,আমার চা স্টল হওয়ায় এখানে অনেকে অবসর সময়ে চায়ের আড্ডাসহ বসে গল্প করেন তারাও সব সময় ঝুঁকিতেই থাকেন।এজন্য অনেক ভদ্রলোক আমার দোকানে আসেও না। তাই গাছটি অপসারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

রায়গঞ্জ বাজারে বাজার করতে আসা হাফিজুর রহমান বলেন,বাজারে এলেই নুর নবী ভাইয়ের দোকানে চা খেতে আসি। চায়ের দোকানের সাথে মরা আম গাছটি থাকায় ভয়ে ভয়ে চা খেতে হয়। কখন যেনো গাছটি উপড়ে পড়ে। তাই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যেনো দ্রুত গাছটি কর্তন করা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, খুব দ্রুতই গাছটি কর্তনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার