পাবিপ্রবিতে‘তথ্য অধিকার আইন’ নিয়ে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার চতুর্থ শ্রেণির (১৭তম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের জন্য ‘তথ্য অধিকার আইন’র উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ে কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পাবনা জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সামিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন,‘আপনারা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং প্রত্যেককে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করার জন্য যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে। আমাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং প্রতিটি কাজের মধ্যে শৃঙ্খলাবোধ বজায় রাখতে হবে। এই কর্মশালা থেকে আমাদের ভালোকিছু গ্রহণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে ১১০ জন কর্মচারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকাল চারটায় কর্মশালা শেষ হয়। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী ২-এ অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি