শালিখায় গাঁজাসহ মাদক কারবারি আটক
মাগুরার শালিখায় রবিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশের একটি দল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানা পুলিশের উদ্যোগে রাত্রিকালিন গঙ্গারামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ১নং আসামীর মুদী দোকানের সামনে হতে গঙ্গারামপুর গ্রামের মোঃ সত্তার মোল্লার ছেলে মোঃ আব্দুল্লা মোল্লা (৩৪) ও মনোখালী গ্রামের মৃত নিকমল শেখের ছেলে চঞ্চল শেখ (২৫) ২ জনকে গ্রেফতার করে,এ সময় তাদের কাছে থাকা জব্দকৃত মাদকদ্রব্য ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন,আমি গত ৭ই মার্চ শালিখা থানায় যোগদান করেছি।যোগদান করেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে গঙ্গারামপুর একটি অভিযান পরিচালনা করি। এসআই তারেক,এস আই নাসির সহ আরো কয়েকজন অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে দুইজন আসামিকে আটক করতে সক্ষম হয়।তাদের কাছ থেকে আমরা বেশ কিছু মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করি।তাদের বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছি এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল