ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধু অসামান্য দক্ষতা দেখিয়েছেনঃ সোহরাব হোসাইন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২৩ বিকাল ৬:৬

স্বাধীনতা পরবর্তীতে এতো অল্প সময়ে গ্রহণযোগ্য সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধু তার অসামান্য দক্ষতা দেখিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। এ সময় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেষ্ট থেকে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। 

সোমবার (১৩মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ^বিদ্যালয়ের জাতীয় দিবস উৎযাপন কমিটি। অনুষ্ঠানে ২৫জন মুক্তিযোদ্ধা, ১৭জন মরণোত্তর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের সন্তানদের এবং ১৪জন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা শব্দ সৈনিকদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, পৃথিবীর আর কোন দেশকে এতো আত্মত্যাগ করতে হয়নি। ৩০লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনের পেছনে ভূমিকা রেখে গেছেন বাংলার সর্বস্তরের জনগণ। চাকুরী, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিকসহ সকল পর্যায়ে পাকিস্তানিরা আমাদের সাথে চরম বৈষম্য করে গেছে। দেশের মানুষ এই বৈষম্যকে মেনে না নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের প্রতিবাদ করেছেন। অবশেষে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণে সাড়া দিয়ে যার যা কিছু রয়েছে তা নিয়েই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলার মানুষ। 

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা সহজ ছিল না। বেতার কেন্দ্রটি স্বাধীনতা ঘোষণার সম্প্রচারণসহ স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখে গেছে। স্বাধীনতার ৫০বছরের পরেও এই তালিকার স্বচ্ছতা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে গেছে। শিক্ষার্থীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমাদের এই গৌরবের ইতিহাস আগামী প্রজন্মের সকলের মাঝে পৌঁছে দিতে হবে।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য লুৎফুল হাসান বলেন, মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণকে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ও প্রেরণাদায়ক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে অসামান্য অবদান রেখে গেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা স্মৃতি ও  অভিজ্ঞতা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন নির্মাণ করা হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড