ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে শিক্ষা জাতীয়করণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৩ বিকাল ৬:৭
মাদারীপুরে শিক্ষা জাতীয়করণের দাবীতে মাধ্যমিক শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের পৌরসভা ঈদগাহ ময়দান থেকে জেলাসহ পাঁচ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে প্রায় পাঁচ শতাধিক  শিক্ষক একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটার দূরে জেলা প্রশাসকের ক্যাম্পাসে গিয়ে শেষ করেন। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি মাদারীপুর জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা সভাপতি কাজী ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর, কালকিনি উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিবচর উপজেলা সভাপতি মো. সামসুল হক, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, রাজৈর উপজেলা সভাপতি সৈয়দালী মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শিকদার, ডাসার উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মো. জাহিদুজ্জামান জাহিদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু