ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়নে শিশু ধর্ষনের অভিযোগে নানা আটক


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৩-৩-২০২৩ রাত ১০:৩৩
মাদারীপুরের শিবচরের  ৪র্থ শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার সম্পর্কের নানা নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। 
 
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ ক্রোকচর বাজারে এ ঘটনা ঘটে।
 
গ্রেফতারকৃত নুরুল  ইসলাম ওই এলাকার আহমেদ হাওলাদারের ছেলে।
 
মামলার বিবরন,পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে ওই শিশুটি তার স্কুলে যাচ্ছিল। এসময় আসামী নুরুল ইসলাম হাওলাদার তাকে প্রলোভন দিয়ে বাজারে থাকা তার রাইস মিলের পাশে গোডাউন ঘরে নিয়ে যায়। পরে আসামী তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষন করে।এসময় শিশুটির চিৎকারে আশে লোকজন এগিয়ে আসলে আসামী দৌড়াইয়া পালাইয়া যায়।পরে শিশুটির বাড়িতে স্থানীয়রা খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।পরে দুপুরে শিবচর থানায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করে।পরে শিবচর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
মেয়েটির মা জানান,আসাম দূরসম্পর্কের চাচা হয়।সকালে মেয়েটি স্কুলে যাওয়ার সময় তিনি মেয়েটিকে আটকিয়ে খারাপ কাজ করে।আমি তার বিচার চাই।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকালে একটি নাবালিকা মেয়েকে ধর্ষন করা হয়।পরে মেয়েটির আমাদের জানালে একটি মামলা রুজু হয়। আমরা আসামীকে গ্রেফতার করি  ও ভিকটিমকে তাতক্ষনাত ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠাই।সেখানে ডাক্তারী পরিক্ষা শেষ হয়।আসামীকে যথা নিয়মে  আদালতে প্রেরন করা হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২