ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে ব্যবসায়ী সহ অপহৃত তিন জনকে উদ্ধার, গ্রেফতার ১


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ১১:২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে অপহরণের ঘটনায় মমিনুল হক মাসুদ (৩৪) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ৩ জনকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, একই দিন দিবাগত রাতে উপজেলার রামপুর ইউনিয়নের তজু কোম্পানীর প্রজেক্ট এলাকা থেকে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারী মাসুদকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, উপজেলার রামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আকরাম উদ্দিন রাজ্জাকের বাড়ির মৃত মজিবুল হকের ছেলে ব্যবসায়ী মাহফুজ আলম (৫৩), চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিছ স্বর্ণকার বাড়ির মৃত নুর আলম স্বর্ণাকারের ছেলে আবদুল হক হারুন (৫৫) ও তার ছেলে ইসমাইল হোসেন রিপন (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ মার্চ রাতে ব্যবসায়ী মাহফুজ আলম তার অটোরিকশা গ্যারেজ থেকে আরো দু’জনসহ সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। এসময় সিএনজি অটোরিক্সাটি উপজেলার টেকের বাজার এলাকায় গেলে তাদেরকে জিম্মি করে ফারুক ইসলাম লাভলু (২৭) ও ইসমাইল হোসেন মিরণের (৩৪) নেতৃত্বে তাদের অপহরণ করা হয়। একপর্যায়ে অপহৃত মাহফুজ আলমের শ্যালক শামীমকে মুঠোফোনে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভিকটিমের স্ত্রী রোববার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রামপুর ইউনিয়নের তজু কোম্পানীর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মাহফুজ আলম, আবদুল হক হারুন ও ইসমাইল হোসেন রিপনকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের সদস্য মমিনুল হক মাসুদকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সুপার আরো জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত