ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বই পড়ে অবস্থান কর্মসূচি পালন করলো বিলুপ্ত কমিটির একাংশ


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাংশের নেতাকর্মীরা তাদের দেয়া পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আধা বেলা অবস্থান কর্মসূচি পালন করেছে।

 মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সকাল ১০ টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর সাড়ে ১২ টায় শেষ করে। অবস্থান কর্মসূচি চলাকালে বিলুপ্ত কমিটির শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বই পড়ে কর্মসূচি পালন করে। 

এ কর্মসূচির ব্যাপারে মো. শরীফ উদ্দিন বলেন,এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। এখানে  আমরা বই পড়ে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এ ব্যাপারে তাহারাতবির হোসেন পাপন নিয়াজী বলেন, 'বিচারহিনতার যে সংস্কৃতি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই কর্মসূচি তারই বিরুদ্ধে। আমাদের যুক্তিসিদ্ধ দাবি আদায়ে বই পড়ার মাধ্যমে এই কর্মসূচি শান্তির বানী প্রকাশ করে সকলের মাঝে।'


উল্লেখ্য, গতকাল রাতের সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাংশের নেতাকর্মীরা তাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি দেন। এই কর্মসূচিগুলো হলো- মঙ্গলবার (আজ)  আধা বেলা অবস্থান, বুধবার (১৫মার্চ) সংহতি সমাবেশ এবং বৃহস্পতিবার (১৬মার্চ) সাংস্কৃতিক প্রতিবাদ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী