পাবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে মঙ্গলবার (১৪ মার্চ) শিক্ষকদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচাল (প্রশাসন) মোহাম্মদ রাজিবুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, শুদ্ধাচার হলো শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা। প্রত্যেকের মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ভেতরের উৎকর্ষ সাধন এবং নিজেকে উৎকর্ষিত করা যায়। কোনো বিষয়ে প্রতিনিয়ত চর্চার মাধ্যমেই উৎকর্ষের বিকাশ ঘটে থাকে। একজন শিক্ষক হলেন তার শিক্ষার্থীদের কাছে রোল মডেল। আমাদের নিয়মের মধ্যে থাকা এবং দায়িত্ববোধের জায়গা থেকে প্রতিটি ক্ষেত্রে রোল মডেল হতে হবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দু’টি ব্যাচে ১২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে সকাল দশটা হতে দুপুর সাড়ে বারোটা ৬০ জন এবং দ্বিতীয় ব্যাচে দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ৬০ জন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি