পাবনায় আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত
“আগামীর বাজেট: অংশীজনের প্রত্যাশা” শীর্ষক এক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এডুকেশন আউট লাইড-এএস এর সহযোগিতায় ও গণসাক্ষররতা অভিযান এবং বাঁচতে চাই‘র আয়োজনে সংলাপে সভাপত্বি করেন শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মতীন খান। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী এবং রিসোর্সপার্সন ছিলেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অ.দা.) জালালুম বাঈদ।
করোনাকালীন শিক্ষা ঘাটতি পুষিয়ে তোলার জন্য সুপারিশমূলক বক্তব্য রাখেন শিক্ষার্থী সারজানা হক, শিক্ষার্থী কামরুন্নহার, আশরাফুন্নেছা, শিক্ষার্থী সাদিয়া ইসলাম, শিক্ষক হেলেনা খাতুন, শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুল কাদের, শিক্ষক আশরাফুজ্জামান, এনজিও কর্মকর্তা আব্দুস সামাদ, আব্দুল লতিফ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক লুৎফর রহমান, সাংস্কৃতিক কর্মি ভাস্কর চেীধুরী প্রমুখ। বক্তারা শিক্ষাক্ষেত্রে জিডিপি‘র ৫% ও মোট বাজেটের ২০% শিক্ষা বাজেট বর্ধিত করার দাবি করেন। সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন ও ধারণাপত্র উপস্থাপন করেন বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। সংলাপ সঞ্চালন ও মাল্টিমিডিয়া প্রেজেন্টে করেন সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল আহমেদ সিদ্দিকী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি