তৃনমূলের মিশ্র প্রতিক্রিয়া
কুড়িগ্রাম জেলা আ'লীগের প্রস্তাবিত কমিটি অনুমোদনের আগেই ভাইরাল
সম্মেলনের প্রায় ১৭ মাস পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় নেতাকর্মী ও সমর্থকগণের মধ্যে চরম অসন্তোষ ও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (২৯ মে) এ নিয়ে কুড়িগ্রাম জেলায় টক অব দ্য ডে-তে পরিণত হয়েছে।
পাশাপাশি জেলা কমিটিতে ‘৯৬-এরর পরে আগত অনুপ্রবেশকারী, নিষ্ক্রিয় কর্মী, বিগত নির্বাচনগুলোতে নৌকার বিরোধিতাকারী, নৌকার বিদ্রোহী প্রার্থী, নৌকাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে স্থানীয়ভাবে বহিষ্কৃত, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, অর্থশালী, নিকটাত্মীয় ও তেলবাজ-চাটুকরদের অনেকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী প্রাচীন দল আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা কমিটিতে স্থান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে, ’৭৫-পরবর্তী সময় থেকে অদ্যাবধি ত্যাগী পরীক্ষিত, হামলা-মামলার শিকার, নির্যাতিত, লাঞ্ছিত, কারাবরণকারী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণকারী, দেশরত্ন শেখ হাসিনার দর্শন লালনকারীরা কমিটি থেকে বাদ পড়ায় এবং পদ-পদবী বণ্টনে স্বজনপ্রীতি হওয়ায় তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ও তৃনমূলের ত্যাগী নেতাকর্মীদের অনেকেই প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আগে খোঁজখবরপূর্বক পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে কমিটি অনুমোদন দেয়ার দাবি জানিয়েছেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন