ইউল্যাবে অনুষ্ঠিত হয়ে গেলো ধরিত্রী মেলা ২০২৩
টেকসই অনুশীলন এবং পরিবেশগত দায়বদ্ধতার গুরুত্ব প্রচারের লক্ষ্যে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ধরিত্রী মেলা ২০২৩’। বিশ্ব ধরিত্রী দিবসকে সামনে রেখে আজকের এ আয়োজন।
এই মেলার মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাবসায়িক মঞ্চ তৈরী করা যেখানে এই পৃথিবীর অবস্থান থাকবে সকল লাভক্ষতির উপরে। এছাড়াও জলবায়ু ও পরিবেশগত বৈচিত্রকে বজায় রেখে পণ্যের উৎপাদন ও বিপণনের প্রসার করা।
এই বছর ধরিত্রী মেলা ডিজাইন করা হয়েছে বিনোদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো শিক্ষার্থীদের মাঝে প্রচার ও প্রসার করা। মেলায় বাংলাদেশের উদীয়মান ডিজাইনারদের জন্য প্রতিভাবান ডিজাইনার মিসেস রুকাইয়া পূর্ণার তত্ত্বাবধায়নে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিলো। কর্মশালার লক্ষ্য ছিল উচ্চাকাঙ্ক্ষী ডিজাইনারদের টেকসই ফ্যাশন সম্পর্কে আরও তথ্য জানাতে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমিয়ে ফ্যাশন তৈরির উদ্ভাবনী উপায়গুলো অন্বেষণ করার জন্য একটি মঞ্চ তৈরীর ব্যবস্থা করা।
অর্গানিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য ডঃ মালিহা মান্নান আহমেদের “সাসটেইনেবিলিটি” টক সেশন ছিল মেলার আরেকটি বিশেষ আকর্ষণ। ডাঃ মালিহার অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনায় উঠে আসে পৃথিবীর ভবিষ্যত রক্ষা করতে উদ্যোক্তা এবং টেকসই অনুশীলনে বিনিয়োগের গুরুত্ব।
এছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিলো যোগব্যায়াম, ফ্যাশন শো, একটি টাই-ডাই সেশন, প্লে উইথ ক্লে অ্যান্ড পিক অ্যান্ড পেইন্ট উইথ ক্লে সেশন। ধরিত্রী মেলা ২০২৩ এর পৃষ্ঠপোষকতা করেছে অর্গানিকেয়ার এবং কাজী অ্যান্ড কাজী টি।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied