সাভারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ১ এর ক্যাম্প-২ উদ্বোধন
সাভারের আলম নগর হাউজিং এ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা ০১ এর আওতাধীন ক্যাম্প ০২ সাভার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৬ই মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০১, ঢাকা এর সভাপতিত্বে উদ্বোধক মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা ক্যাম্প ২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০১ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, সাভার একটি শিল্পঘন শিল্পাঞ্চল। দীর্ঘদিন যাবৎ সাভারে আমাদের নিজস্ব ভবন না থাকায় শিল্প পুলিশ সাভার ইউনিটের পুলিশ সদস্যরা সাভার পৌর ভবনের ৫ম তলায় অত্যন্ত অমানবিক অবস্থায় দিনাতিপাত করতেন। এতে করে সাভার পৌরসভার দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটতো। দীর্ঘ প্রায় ১০ বছর পর নিজস্ব ভবনে স্থানান্তরিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক শ্রদ্ধেয় মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা ক্যাম্প ২ স্যারকে। স্যারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা আজ একটি নিজস্ব ভবন পেয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়, উদ্বোধক মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা, বিশেষ অতিথি, আব্দুল্লা হীল রাকিব, ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ ও পরিচালক বিজিএমইএ, মন্জুরুল আলম রাজিব, চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ, সাভার, ঢাকা, সাভার পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গণি, মোঃ সাখাওয়াত হোসেন, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০১, ঢাকা প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ