বগুড়ার শেরপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
বগুড়ার শেরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) বিকেল ৩টায় উপজেলার সরকারি ডি জে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধনুট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, টাউন কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার, শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-আমিন, পিসএস কোরবান আলী মিলন, শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবন প্রমুখ।
নকআউট পর্বের এই খেলায় ফিকশ্চার অনুযায়ী ২৯ মে থেকে শুরু হয়ে ১ জুন ফাইনাল খেলার মধ্যদিয়ে সমাপ্ত হবে। শনিবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশালপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শাহ বন্দেগি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় টাইব্রেকারে বিশালপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে বিজয়ী হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied