কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সপ্তাহ উদ্বোধন
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।সেবা সপ্তাহ চলবে ২৩ মার্চ পর্যন্ত।
শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (ম্যুরাল) পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপো কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসানসহ মেডিকেল অফিসার, কনসালটেন্ট, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied