জাতীয় শিশু দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা অনুষ্ঠিত
১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও সারাদেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি, সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।দিনটিতে সাধারণ ছুটির পাশাপাশি এর তাৎপর্য তুলে ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে দিবসটি পালনে ভিন্ন এক আয়োজন করেছে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ। দিনটিতে গনপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষে এই ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা,ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রম এই মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সহযোগিতা করেই মাত্র ২ দিনেই হাতে হাতে পেয়ে যাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন। মেলায় রয়েছে ৬টি বুথ। বুথে এসে তথ্য দিয়ে একজন নাগরিক খুব সহজেই পাচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আর সচিবের কাজের গতিতে গ্রাম পুলিশ আর ইউপি সদস্য মাত্র ২ দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।১ থেকে ৪৫দিন বয়সের শিশুকে জন্ম সনদ প্রদান ও পিতা মাতাকে পুরস্কার প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
ব্যতিক্রম এই মেলা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।একজন শিক্ষার্থী আমাদের এই মেলায় এসে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংসৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ তার জন্ম নিবন্ধন ও জন্ম সনদ অনলাইন করতে পারছে।
উল্লেখঃ বুথ গুলো হলো ১ থেকে ৪৫ দিন,৪৬ দিন থেকে ১ বছর,১ বছর থেকে ৫ বছর, ৬ বছর থেকে ১৮ বছর, ১৯ বছর থেকে উর্ধে সর্বশেষ নিবন্ধক ও নিবন্ধক সহকারী বুথ থেকে সাধারণ মানুষ এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সুবিধা গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied