ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রে ৪১০ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:১২

সাভারে মাদকদ্রব্য উদ্ধার অ‌ভিযা‌নে ডিবি (উত্তর) ঢাকা জেলা কর্তৃক ৪১০ (চারশত দশ) বোতল ফেন্সিডিলসহ কু-খ্যাত ০২ মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লিশ। ১৮ মার্চ শনিবার মাদক কারবারীদের গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৮/০৩/২০২৩ তারিখ ১৯.৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা হইতে আসামী ১। মোঃ রুবেল হোসেন (৪০), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-দক্ষিন রাজাশন, হোল্ডিং নং-৫৬, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, এ/পি সাং-বলিয়ারপুর মজিবর এর বাসার ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ বিষু (২১), পিতা-মোঃ লাবু @ লাভলু, সাং-সাত আনিপাড়া, বলিয়ারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের সর্বমোট ৪১০ (চারশত দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীদের ধৃত করিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২টি মাদক মামলা রয়েছে।
এই সংক্রান্তে সাভার মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এই বি‌শেষ অ‌ভিযান মাদকের বিরু‌দ্ধে জি‌রো টলা‌রেন্স এর অংশ হি‌সে‌বে সাভার, আশু‌লিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার সু‌যোগ‌্য পু‌লিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পি‌পিএম বার ম‌হোদ‌য়ের নি‌র্দেশনায়, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডি‌বি) মোবাশ‌শিরা হা‌বিব খান পিপিএম- সেবা ম‌হোদ‌য়ের তত্বাবধা‌নে মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ (বিপ্লব) এর নেতৃ‌ত্বে মাদ‌কের বিরু‌দ্ধে এরকম সাড়াশি অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।
 
এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ (ও‌সি) মোঃ রিয়াজ উ‌দ্দিন আহ‌মেদ বিপ্লব জানান, মাদক আই‌নে মামলা ক‌রে ঐ মাদক ব‌্যবসায়ী‌দের‌কে সাভার ম‌ডেল থানায় হস্তান্তর ক‌রে উক্ত আসামীদের বিরু‌দ্ধে মামলা রুজু করা হয়। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার