নাঙ্গলকোটে প্রভাবশালীদের দখলে সরকারি জমি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মৌকরা ৪নং ইউনিয়ন পরিষদের মিয়ার বাজারের উত্তর পাশে নাদেশ্বর সরকারি দীঘি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে কেটে মাটি বিক্রয় করে মার্কেট ভরাট করার অভিযোগ উঠেছে পানকড়া গ্রামের আবু বক্কর নামে এক প্রভাবশালী বিরুদ্ধে।
সরজমিনে গেলে স্থানীয় এলাকাবাসী জানান, দীঘিতে কারো মালিকানাধীন জমি নেই। তবে কিছু অসাধু মাটি ব্যবসায়ী নিজেরা মালিকানা দাবি করে মাটি বিক্রি করছে, যাদের কোনো মালিকানাই নেই। এটা সরকারি দীঘি, কারো মালিকানার নয়। দীঘিটির মাটি প্রায় ১৫-২০ ফুট ভেকু দিয়ে গভীর করে কাটায় ঝুঁকিতে রয়েছে দীঘির পাড়ে থাকা বসতবাড়ি, ঘর ও কবরস্থান। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে।
এ বিষয়ে অভিযুক্ত আবু বক্করের সাথে মুঠোফোনে কথা বললে তিনি এটি তার মালিকানার জমি বলে দাবি করেন।
এবিষয়ে ভূমি কর্মকর্তা লিটন বিশ্বাসের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধ করে দেন এবং সরকারি আমিন দিয়ে জমি না মাপা পর্যন্ত মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেন।
এমএসএম / জামান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা