ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বাস দুর্ঘটনায় ১৯ ব্যক্তির নিহতের ঘটনায় মামলা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-৩-২০২৩ বিকাল ৫:৯
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ১৯ জনের প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জের ইমাদ পরিবহনের মালিক সাব্বির হোসেনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি করেছেন। রোববার রাত ১২টা ৪৫ মিনিটে শিবচর থানায় মামলাটি রেকর্ড করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাম্মদ আনোয়ার হোসেন।
গতকাল রোববার ভোর চারটার দিকে খুলনার ফুলতলা থেকে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ভোর ৫টা ৫ মিনিটে খুলনার সোনাডাঙ্গা থেকে বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। বাসটির চালক সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ছিটকে পড়ে যায়। এরপর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের দেয়ালের সঙ্গে সজোড়ে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাহিদ হাসান, তার সহকারী ইউসূফসহ ১৭ জনের মৃত্যু হয়। চিকিৎসার জন্য ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বাসটির সুপারভাইজার মিনহাজসহ আরও এক যাত্রীর মৃত্যু হয়। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন‘আমাদের থানায় ১২টা ৪৫ মিনিটে মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি আসামি ইমাদ পরিবহনের মালিক, ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মালিক ছাড়া নিদিষ্ট করে আর কারো নাম নেই। মামলাটি হাইওয়ে পুলিশ তদন্ত করবে। এ বিষয় আমাদের কোন কাজ নেই।’
বাস দুর্ঘটনায় ১৯ ব্যক্তির নিহতের ঘটনায় সঠিক অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ আলাদা দুটি তদন্ত কমিটি করেছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু