পটুয়াখালীর কলাপাড়ায় যুবকের আত্মহত্যা
পটুয়াখালীর কলাপাড়ায় হাত খরচের টাকা না পেয়ে অভিমানে মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সোহাগ (২২) নামে এক যুবক। রোববার (২৫ জুলাই) রাত ১০টার দিকে মৎস্যবন্দর আলীপুর বাজারের নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সোহাগ বেপারী। সোহাগ মহিপুর থানার আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।
পারিবারিক এবং প্রতিবেশী সূত্রে জানা যায়, মৃত সোহাগ মাদকাসক্ত ছিলেন। রোববার রাত ৯টার দিকে মায়ের কাছে ৫০০ টাকা চেয়েছিলেন। মা টাকা না দিলে ঘরের আসবাবপত্র ভাংচুর করে মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হন পরিবারের সদস্যরা। পরে পাশেই নিজেদের ভাড়াটিয়া বাসার দোতলা টিনশেড বিল্ডিংয়ের নিচতলায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন তারা। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, সোহাগ এর আগেও দুবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, সোহাগের মানসিক অবস্থা বিপর্যস্ত ছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রোববার রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied