ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এক্সপ্রেস ওয়ে গতিসীমা লংঘন করায় ১০টি মামলা দায়ের


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:৩৮
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যানবাহনের গতিসীমা লংঘন করায় ১০ টি মামলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মামলা দায়ের করা হয়।শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাইম মোঃ মোফাজ্জেল হক বলেন, ‘গতিসীমা লংঘন করায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয়  ২১টি। এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে।’ 
 
হাইওয়ে থানা সুত্র জানায়, দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয় ২১টি।এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে। গতিসীমা লংঘন করার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩১৫টি।
 
এদিকে জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘তদন্তের জন্য নির্ধারিত ২য় দিনের কাজ এখনো চলমান আছে। আমরা কাজ করছি। তবে বেধে দেওয়া সময় সীমা অনুযায়ী আজ (মঙ্গলবার) রাত ১২টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’ তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত যানবাহনের গতিসীমা লংঘন করার ঘটনা ঘটলে মামলার সংখ্যা বৃদ্ধি পেতে পারে পুলিশের ধারণা। 
 
গত রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।  বাসটি  পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল,পাচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত