ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নোয়াখালীর ১৯৮ পরিবার পেল মুজিববর্ষের ঘর


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৩৫

সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার সময় কবিরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ভিডিও কনফারেন্স প্রদর্শনীর মাধ্যমে এই ঘর গুলো হস্তান্তর করা হয়।

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না'- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ২.০ শতাংশ জমিসহ গৃহপ্রদাণ কর হয়।

এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র-উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ দোজা ভূঁইয়া, কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক মো: সেলিম, আব্দুল্যাহ চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশব্যাপী ৩য় ও ৪র্থ পর্যায়ের উদ্বোধনযোগ্য অবশিষ্ট গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। যারা একেবারেই দুস্থ, একেবারেই ভূমিহীন, স্বামী পরিত্যাক্তা-বিধবা নারী আছেন, প্রতিবন্ধী-ছিন্নমূল ব্যক্তি যারা আছেন, তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের এ ঘরগুলোতে থাকার জন্য উপকারভোগী হিসেবে নির্বাচন করেছি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টুনির যতগুলো প্রকল্প আছে, আমরা চেষ্টা করছি এই দুস্থ-অসহায় মানুষগুলোকে সেই প্রকল্পের আওতায় এনে তাদের আত্মসামাজিক অবস্থার উন্নতির জন্য এই মহতি উদ্যোগ গ্রহন করা। সরকারের সকল উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কবিরহাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ৩য় পর্যায়ে অত্র উপজেলায় আজ ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এর আগে ১ম ধাপে ৭৪টি ও ২য় ধাপে ৫০ টি সহ মোট ১২২ টি ঘর হস্তান্তর করা হয়, এই উপজেলায় সর্বমোট ৩২২ টি গৃহহীন পরিবারকে ২.০ শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত