একুশে টিভিতে দর্শক জাগতে আসছে‘‘ নাটক সাদাকালো চলচ্চিত্র’’
সপ্তক টেলিমিডিয়ার ব্যানারে পাকশী রিসোর্টের মনোরম পরিবেশ আকর্শনীয় স্পটে দু’দিন ব্যাপি ‘‘একটি সাদাকালো চলচ্চিত্র’’ একক নাটকের শ্যুটিং শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রিসোর্টের ভিভিআইপি রিসিপশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,নাটকটির নির্বাহিী প্রযোজক ও নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,অভিনেতা,সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না(টিএ পান্না),নাটকের গল্পকার ও পরিচালক আব্দুল হান্নান,প্রতিশ্রুতিশীল অভিনেতা সাইল,শক্তিশালী অভিনেতা হান্নান শেলী,নায়িকা চরিত্রের অভিনেত্রী হিয়ামনি, শ্রাবণী,এনি,নুরুন্নাহার পারভীন,আক্তার হোসেন ও বেদুইন হায়দার লিও। এসময় ক্যামেরা,প্রডাক্শন ও মেকআপ বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের ছাত্রজীবন শেষ করা এক যুবকের জীবন সংগ্রাম,সেই সাথে প্রেম বাস্তবতা পরাবস্তবতা মিলেই সাজানো গল্পের নাটকটির শ্যুটিং করা হয়েছে পাকশী রিসোর্ট,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলামের সরদার বাড়ি,ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতুর নীচে পদ্মানদীর জোড়া সেতু এলাকা,হার্ডিঞ্জব্রিজ ও লালনশাহ কফি হাউজ,ঐতিহাসিক রুপপুর রেল স্টেশন,রাশিয়ান অধ্যুষিত আইকে রোড,বাঙালির ইতিহাস খচিত ম্যুড়াল কারুকার্য ও ভাসকার্য সমেত তৈরী শহীদ বুদ্ধিজীবি ,বীরশ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি মঞ্চ পাকশীর দিয়ার বাঘইলে। নাটকের নির্বাহী প্রযোজক ও নির্বাহী পরিচালক তৌহিদ আক্তার পান্না বলেন,যখন নাটকের ক্লান্তিকাল যাচ্ছে ঠিক তখনই দর্শকদের আকৃষ্ট করতে নানা রকম ম্যাসেজ,হাসিকান্না,বাংলাদেশী রাজনীতি ও সাংস্কৃতির ইতিহাস এবং রোমন্টিকতার দিক নির্দেশনা সম্বলিত ভালমানের গল্প নিয়ে নাটকটি নির্মাণ সম্পন্ন করা হয়েছে। পরিচালক আব্দুল হান্নান জানান,এই নাটকে অভিনীত সকল অভিনেতাই ভাল কাজ করে নিজেদের যোগ্যতার পরিচয় ফুটিয়ে তুলেছেন। অভিনয়ের প্রতি তাদের একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। প্রত্যেকেই তাদের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভাল লাগবে। আগামি মাসের যে কোন দিন একুশে টিভিতে প্রচারিত হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা