ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মেজবাহ্ উদ্দিন সরকার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৪:৩৩
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করে সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত মত বিনিময় সভা করেছেন  মোহাম্মদ আলী সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।
 
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চান তিনি।মত বিনিময় সভায় গাজীপুর সিটিকে স্মার্ট সিটিতে রুপান্তর করতে  ১৫টি ইস্তেহার ঘোষনা করেন এই মেয়র প্রার্থী।ওই শিল্পপতি আওয়ামী লীগের কোন পদে না থেকেও দলের মনোনয়ন চেয়েছেন। এর আগে ২০১৩ সালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
 
বুধবার (২২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেজবাহ উদ্দিন সরকার রুবেল তার ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।১৫ দফার উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হলো- নগরবাসীর জন্য রাস্তার যানজট মুক্ত করা, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ান ওয়ে রোড সিস্টেম চালু কর, মশা নিধন করা, ড্রেনেজ ব্যবস্থা সচল করা এবং নতুন নতুন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা, নগরীর সমস্ত রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রত্যেকটি সেক্টরে অনলাইন সিস্টেম সচল করা, নগরীর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, নগরীর প্রত্যেকটি খেলার মাঠ সংস্কার করা এবং গুরুত্বপূর্ণ জায়গায় খেলার নতুন মাঠ তৈরি করা, নগরীর প্রত্যেকটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগা মাঠ কবরস্থান প্রত্যেকটি সেক্টরে উন্নতি সাধন করা, বর্তমান সরকারের সিটিতে উন্নয়নের যে রোড ম্যাপ আছে তা বাস্তবায়ন করা, গাজীপুর সিটির প্রত্যেকটি সেক্টরে জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য যা যা বাস্তবায়ন করা দরকার ঠিক তাই বাস্তবায়ন করা, খেলাধুলার প্রত্যেকটি সেক্টরে উন্নতি সাধন করা, সমগ্র সিটিকে সিসি ক্যামেরার আওতায় আনা ও গাজীপুর সিটিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই বাস্তবায়ন করা।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহবুবুর রহমান আরিয়ান, ব্যবসায়ী মনির হোসেন, আশরাফুল ইসলাম, ওমর আলী, ফারুক হোসেন, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, হাসান আলী, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস