ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে স্বপ্নের ঘর পেলো ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২২-৩-২০২৩ বিকাল ৫:৩০

মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গার ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর এ উদ্বোধন প্রত্যক্ষভাবে উপভোগ করার জন্য সিংগাইর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি ও গৃহ সুবিধাভোগীদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ রেলী ও অনুষ্ঠান আয়োজন করেন  ।  উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ভোদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান  । 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জালাল উদ্দিন এর সঞ্চালনায় অন্নান্যদের মধেও বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান , যুগ্ম সম্পাদক সায়েদুর রহমান, মহিলা ভাইস চেয়ারমান শারমিন আক্তার  । 

অন্নান্যদের মধে উপস্থিত ছিলেন চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, আবদুল মাজেদ খান , শাহাদাত হোসেন , জাহিদুল ইসলাম ভূইঞা, রিপন দেওয়ান , দেওয়ান জিন্নাহ লঅথু , সহ সকল এউনিওন সহকারী ভূমি কর্মকর্তা , এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ অন্যান্য সাংবাদিক ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয়  ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ১৬৬টি ঘর উপকারভোগী পরিবারের অনুকূলে জমির সমস্ত কাগজপত্রসহ হস্তান্তর করেন।

প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য উপজেলা ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

তিনি আরো বলেন, যাদেরকে ঘর ও জায়গা দেয়া হচ্ছে তাদের প্রত্যেকের নামেই দলিলে রেজিস্ট্রি মাধ্যমে জমির নামজারি ও সমস্ত কাগজপত্র জায়গা ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত