ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাদারীপুর শিবচরে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ১


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৪১
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনার কামরুজ্জামান ফকির (৩৫) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এসম জাহিদ (২৮) নামে আরেকজন আহত হয়েছে।  বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে উপজেলার শেখপুর বাজার সংলগ্ন মৃর্জারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আবদুর রব ফকিরের ছেলে।
 
হাসপাতালে, ফায়ারসার্ভিস ও নিহতের আত্মীয় স্বজন সুত্রে জানা যায়, ভোরে কামরুজ্জামান তার আপন ভায়রা জাহিদকে নিয়ে তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশ্য শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন।পাচ্চর থেকে বাস যোগে টঙ্গী যাওয়ার কথা ছিলো তার।এসময় তার মোটরসাইকেলটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মৃর্জারচর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল থাকা দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কামরুজ্জামানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জাহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
নিহতের মামা শ্বশুর ইমরান হোসেন বলেন, "আমার ভাগনি জাই সকালে তাবলীগ জামাতে যাওয়ার জন্য আরে ভাগনি জামাইকে নিয়ে রওনা হন।কামরুজ্জামান পাচ্চর পর্যন্ত গিয়ে বাসে যাবে।আর জাহিদ তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার কথা ছিলো।কিন্তু সেতো আর যেতে পারলো না।"
 
শিবচর ফায়ার সার্ভিসের লিডার, তরুনুর রশিদ খান বলেন, ভোরে আমরা খবর পেয় ঘটনাস্থলে যাই।সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত