ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ৪:৫৩

ব্র্যাক, নাটাব, আইসিডিডিআরবি, এসএমসি ও বাডাসের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ^ যক্ষ্মা দিবস অনুষ্ঠিত হয়। পাবনা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বে-সরকারি সংস্থাগুলোর মাধ্যমে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পাবনা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী আদালত পাড়ার ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবিরের সভাপতিত্বে “ হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যক্ষ্মা সম্পর্কিত বিশদভাবে আলোচনা করা হয়। 

অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশ নেন বক্ষ্মব্যাধি ক্লিনিকের ডাঃ মোখলেসুর রহমান, বক্ষ্মব্যাধি হাসপাতালের ডাঃ মাহবুব-ই-মইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডিআরএসএম ডাঃ ইশরাত জাহান, নাটাব জেলা কমিটির সাংবাদিক ও উন্নয়ণকর্মি কামাল আহমেদ সিদ্দিকী, ব্র্যাক সুপারভাইজার মোঃ সোহেল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, ক্ষুদ্র এনজিও জোটের সদস্য সচিব নাসরিন পারভীন, আহবায়ক আবু হানিফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির