শালিখায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরার শালিখায় পিক-আপ ভ্যানের ধাক্কায় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সাহাবুর রহমান (৪০) ও সাকিব হোসেন (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাহাবুর রহমান উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামের নুরমোহাম্মদ মোল্লার ছেলে ও আড়পাড়া বাজারের সালেহা ডেন্টাল কেয়ার এর দন্ত ডাঃ এবং একই গ্রামের শামিমুর রহমানের ছেলে মোঃ সাকিব হোসেন সে উপজেলার শিংড়া সরকারি বিহারী লাল শিকদার কলেজের ছাত্র। বৃহস্পতিবার রাত আনুমানিক ৭.৩০ টার দিকে আড়পাড়া বাজারের শালিখা রোডে বারিক মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সাহাবুর রহমান ও সাকিব হোসেন মোটরসাইকেল যোগে তাদের গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিল। পথিমধ্যে আড়পাড়ার শালিখা রোডের বারিক মৃধার বাড়ির সামনে পৌছালে আড়পাড়া গামী ঔষুধের পিক-আপ ভ্যানকে সাইড দিতে গিয়ে আড়পাড়া -শালিখা গামী বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরহী নিহত হন।ঘাতক ট্রাক ও ট্রাকের চালক নড়াইল সদর উপজেলা শিংগা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে হানিফ মোল্লা ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও পিকাপ ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনা স্থলে পৌছায় এবং দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার ও ঘাতক ট্রাক পিকাপভ্যান জব্দ করি। এছাড়া ট্রাকের চালকে আটক করান হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস