ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ২:২৩
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, মজিদ গাজীর ঘেরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘেরের কর্মচারীরা প্রথমে মরদেহটি দেখে সবাইকে জানালে পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শ্যামনগর থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সেলিম হোসেন বলেন, মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩