পাবনায় মলম পার্টির কাছ থেকে পেঁয়াজ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা উদ্ধার
পাবনায় পুলিশের সহযোগিতায় মলম পার্টির কাছ থেকে উদ্ধার হলো পেঁয়াজ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা। এসময় আন্ত:জেলা মলম পার্টির সদস্য ফারুক শেখ(৬৪) নামের একজন আটক করেছে পুলিশ।
আটককৃত ফারুক শেখ খুলনা জেলার হোগলাডাংগা গ্রামের অধিবাসী ও আন্তঃজেলা মলম পার্টির সক্রিয় সদস্য ।শহর ও যানবাহনের পুলিশ পরিদর্শক ইখতেখার উদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের লোটো শোরুমের সামনে পাবনা কলেজের গলির মাথায় মলম পার্টি এক ব্যবসায়ীর ব্যাগ কেটে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিনহাজ উদ্দিন সেখানে যান এবং সন্দেহবশত: একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটককৃত ফারুক হোসেন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য মতে পেঁয়াজ ব্যবসায়ী সোহাগ হোসেনের সমুদয় টাকা উদ্ধার করে তাকে বুঝিয়ে দেয়া হয়।
পেঁয়াজ ব্যবসায়ী সোহাগ সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙা গ্রামের হিরাজ প্রামাণিকের ছেলে।খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে ব্যবসায়ী সোহাগ অত্যন্ত খুশি এবং পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। এক প্রতিক্রিয়ায় তিনি আরো জানান, পুলিশ কর্মকর্তারা তাকে সহযোগিতা না করলে এতগুলো টাকা কখনোই ফেরত পেতেন না। পরে আটককৃত মলম পার্টির সদস্য ফারুক হোসেনকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি