মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় কাদের শেখ (৩০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার সরুপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের শেখ হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের রহিজ শেখের ছেলে। তিনি ঝিটকা টু মানিকগঞ্জ রোডে সিএনজি চালাতেন।
জানা যায়, দুপুরে ঝিটকা থেকে যাত্রী নিয়ে কাদের শেখ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। সরুপাই এলাকার বড় ব্রিজের নিকটবর্তী স্থানে পৌঁছলে ওই সময় তার সিএনজির সামনে থাকা একটি টিনবোঝাই একটি মিনিট্রাক হটাৎ ব্রেক করে। এ সময় সিএনজিচালক কাদের তার সিএনজিকে নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকে টিনে সিএনজির সামনের গ্লাস ভেঙে কাদেরের গলা কেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে মুঠোফোনে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনায় সিএনজিচালক কাদের শেখ নিহত হয়েছেন। তবে লাশটা তার স্বজনরা হরিরামপুরে তাদের নিজ বাড়িতে নিয়ে গেছেন। হরিরামপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
Link Copied