ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুবিতে 'রণাঙ্গনে নারী' বিষয়ক দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু


শাহেনশাহ, খুবি photo শাহেনশাহ, খুবি
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ২:১

মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকার আলোকে  খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন কর্তৃক  আয়োজিত 'রণাঙ্গনে নারী' বিষয়ক দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। (শনিবার) সকাল ১০ টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর  ড. মোসাম্মাৎ হোসনে আরা,  রেজিস্ট্রার, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে নারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বংসহা চরিত্র থেকে বেরিয়ে  এসে পাকিস্তান সেনাবহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, সেই অবদানের ১৫০টির বেশি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে৷ আলোকচিত্রগুলো কয়েকটি ধাপে সাজিয়ে সেখানে উপস্থাপন করা হয়েছে। যেখানে ছিল মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত  নারীদের অবদানের আলোকচিত্র ও মুক্তিযুদ্ধে নারী সাংবাদিক ও আলোকচিত্রী দের অবদানের আলোকচিত্র, এছাড়াও অন্যান্য নারী যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ চলাকালে অবদান রেখেছে তাদের আলোকচিত্র প্রদর্শনী  করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামীকাল পর্যন্ত। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য