ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় গণহত্যা দিবস পালিত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ২:৪০
সাতক্ষীরার তালায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পারকুমিরা ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। জালালপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম,ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,  উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, আওয়ামী লীগেনেতা অধ্যক্ষ রামপ্রসাদ দাশ প্রমুখ। এদিকে পারকুমিরা ও হরিণখোলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি  বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, আওয়ামী লীগনেতা বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালে তালার পারকুমিরায় ৭৯ জন ও হরিণখোলা গ্রামে ৪৯ জনকে  নৃসংশভাবে  হত্যা করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার