রায়গঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণহত্যা দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের কথা শুনলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল খালেক ওরফে মন্টু। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এ জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতা জানতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল আলম। প্রভাষক মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. বেল্লাল হোসেন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক যথাক্রমে তাপস কুমার পাল ও মোছা. হাফিজা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির সাদিয়া আলম রূপন্তী, একাদশ শ্রেণির ফাতেমা খাতুন, জেসমিন খাতুন, মহুয়া সাহা প্রমুখ। শুরুতে ২৫ মার্চ রাতে ও স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. আরমান আলী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার