'উচ্চস্বরে ডাকাকে' কেন্দ্র কুবিতে দুই ছাত্রলীগ নেতার মারামারি
হলের ডাইনিং বয়কে ‘উচ্চ স্বরে ডাকাকে’ কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই ছাত্রলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই মারামারির ঘটনায় চলতি মাসের মধ্যে নেওয়াজ শরীফ ফাহিম নামক এক ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই পক্ষের সাথে মিটিং শেষে হল প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘দুই পক্ষের কথা শুনে এবং পরিস্থিতি বিবেচনায় আমরা ফাহিমকে আপাতত হল ত্যাগের নির্দেশ দিয়েছি। চলতি মাস হলে থেকে পরবর্তী মাসের শুরুতে হল ছেড়ে দেওয়ার জন্য আমরা তাকে বলেছি।’
মারামারি করা দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও আইন অনুষদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নেওয়াজ শরীফ ফাহিম। জানা গেছে, শুক্রবার দুপুরে মিরহাম রেজা নামে প্রত্নতত্ব বিভাগের ১৪ ব্যাচের এক আবাসিক শিক্ষার্থী ডাইনিং বয়কে হলের অভ্যন্তরে উচ্চ স্বরে ডাকছিলেন। সে সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতা নেওয়াজ শরিফ ফাহিম আবাসিক শিক্ষার্থী মিরহামকে উচ্চ স্বরে ডাকাডাকি করায় ধমকের সুরে শাসান। এ নিয়ে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। রাতে মিরহাম ঘটনাটি নিজ বিভাগের সিনিয়র সেলিম আহমেদকে জানান। সেলিম তার জুনিয়রকে ধমক দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহিম উত্তেজিত হয়ে ওঠেন। এর জেরে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুজন। এরপর সেলিমের বন্ধুরা ফাহিমকে মারতে তেড়ে যান। এ সময় অন্য সিনিয়ররা তাদের শান্ত করেন।
যার ডাকাডাকিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ১৪ ব্যাচের সেই আব্দুর রহিম মিরহাম বলেন, ‘জুমার নামাজ পড়ে আাসার সময় ডাইনিং বয় সাদেক ভাইকে একটু উচ্চ স্বরে ডাকার কারণে পাশে থাকা ফাহিম ভাই আমাকে ধমক দেন ও মারার কথা বলেন। আমি সেখান থেকে চলে এসে আমার বিভাগের সিনিয়র সেলিম ভাইকে ঘটনাটি বলি। তিনি ভাইকে সরি বলতে বললে আমি পরবর্তী সরি বলে চলে আসি।’
প্রাধ্যক্ষ রুমে নিজের বক্তব্যে নেওয়াজ শরীফ ফাহিম বলেন, ‘আমি সিনিয়র হিসেবে সেলিমকে শাসন করতে চেয়েছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে তার গায়ে হাত তুলি নাই।’সেলিম আহমেদ বলেন, ‘ফাহিম আমার সিনিয়র ভাই, আমি তাকে সম্মান করি। খাবারের সময় দুপুরের ঘটনার কথা উঠলে উনি আমাকে দোকান থেকে হাত ধরে রাস্তায় নিয়ে আসেন এবং এক পর্যায়ে আমার গায়ে হাত তোলেন। আমি যদি ভুল করি তাহলে তিনি আমাকে তার রুমে নিয়ে বুঝাতে পারেন, শাসন করতে পারেন। তাই বলে দোকানের মধ্যে সবার সামনে গায়ে হাত তুলতে পারেন না।’
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied