ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলেন জেলা পরিষদ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৩
মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শতাধিক বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। রোববার (২৬ মার্চ) বেলা ১টার দিকে জেলা পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাদের ক্রেস্ট, পুরস্কার ও ফুলের তোড়া দেয়া হয়।
মাদারীপুর জেলা পরিষদের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা (উপসচিব) শ্রীনিবাস দেবনাথ। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বক্তারা, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা অবদান রেখেছিলেন তা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি মুক্তিযোদ্ধাদের দেখার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। এ দেশ এনেছে মুক্তিযোদ্ধারা, দেশ গড়ে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের জাগিয়ে তুলেছেন।
এ সময় তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা  নানাভাবে মুক্তিযোদ্ধারের সম্মানিত করার চেষ্টা করেছেন এবং  মুক্তিযোদ্ধাদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ভরসা।বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকী মুন্নি, ইলিয়াছ হোসেন পাশা, জেলা পরিষদের সাবেক সদস্য মান্নান লস্করসহ অনেকেই।

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু

মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ