ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়া উপজেলা শিক্ষকবৃন্দের পাল্টা সংবাদ সম্মেলন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ১:৪০

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার পক্ষে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক। তিনি বলেন, আপনার নিশ্চয়ই অবগত আছেন ২৫ জুলাই মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক পরিচয়ধারী জিয়া খান নামক এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেন। উক্ত সম্মেলনে জিয়া খান দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মঠবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা যিনি দীর্ঘদিন সুনামের সাথে কলেজ পরিচালনা এবং সততা ও নিষ্ঠার সাথে মঠবাড়িয়ায় বসবাস করে আসছেন। তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেন সাংবাদিক নামধারী জিয়া খান, যার একমাত্র উদ্দেশ্য ছিল একজন সম্মানিত ব্যক্তিকে হেয়প্রতিপন্ন ও অহেতুক হয়রানি করা। উক্ত ঘটনা আমাদের শিক্ষক সমাজকে মারাত্মক ব্যথিত করেছে। ফলে আমরা আজ মঠবাড়িয়ার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের সামনে হাজির হতে বাধ্য হয়েছি। প্রকৃত সত্য হলো, জেএল নং বকশির ঘটিচোরা মৌজায় ৯১৩নং খতিয়ানের ৯৮০নং দাগভুক্ত ৯৬ শতাংশ জমি প্রফেসর গোলাম মোস্তফার পূর্বপুরুষদের। ০২/০৬/১৯৬৯ তারিখে প্রফেসর গোলাম মোস্তাফা এর চাচাতো দাদা তার অংশের প্রাপ্য ৯.২৫ শতাংশ সম্পত্তি সাব-কবলা দলিল মূলে প্রফেসর গোলাম মোস্তফার মামা আনোয়ার হোসেনের নিকট বিক্রি করেন। আনোয়ার হোসেন ১৯৬৭ সাল থেকে ওই জমি ভোগদখল করে আসছেন। ১৪/০৮/২০১৩ তারিখ প্রফেসর গোলাম মোস্তফার মামা আনোয়ার হোসেন হেবা দলিলের মাধ্যমে গোলাম মোস্তফার মা পারুল বেগমকে উক্ত জমি রেজিস্ট্রি করে দেন, যার দলিল নং ৪৭৬৭/১৩। ০৮/১১/২০১৬ তারিখ প্রফেসর গোলাম মোস্তফার মাতা হেবা দলিলের মাধ্যমে তাকে রেজিস্ট্রি করে দেন, যার দলিল নং ৫৯৬২/১৬। সেই থেকে প্রফেসর গোলাম মোস্তফা উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।

প্রসংগত, গত ২৭/০২/২১ তারিখ গোলাম মোস্তফা তার ৯১৩নং খতিয়ানের ১৯৮০নং দাগের ভোগদখলীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে জিয়া গং সীমানা নিয়ে আপত্তি জানান। অতঃপর জিয়া খান গত ১৬/০৩/২১ তারিখ গোলাম মোস্তফাসহ অন্যদের দ্বিতীয় পক্ষ করে সীমানা নির্ধারণে আবেদন করেন। পৌরসভা কর্তৃপক্ষ ২৭/০৩/২১ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সীমানা নির্ধারণী প্রতিবেদনের একটি কপি প্রদান করে, যাতে উপস্থিত সালিশবৃন্দের যৌথ স্বাক্ষর রয়েছে। এখানে জমি দখলের কী আছে তা আমাদের জানা নেই। জিয়া খান পৌরসভা কর্তৃক নির্ধারণী সীমানা নিয়ে অসন্তষ্ট হলে অন্য ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে একজন অধ্যক্ষের বিরুদ্ধে সামাজিকভাবে হেয় করে হয়রানি করা এবং সমাজে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা শুরু করেছেন সাংবাদিক নামধারী এই জিয়া খান। আমরা এর সাথে জড়িত এবং প্ররোচনা দানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ