মাত্র ২ টাকায় পাওয়া যাচ্ছে ইফতার
এই রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন। মাত্র দুই টাকায় মাস জুড়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের ইফতার করাবেন সংগঠনটি।উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া বাজারে প্রথম দিনের মতো ইফতার বিতরণ শুরু করেন।
বিতরণ করা ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে বুট-মুড়ি, পেঁয়াজু, খেজুর,শসা ইত্যাদি। মাত্র ২ টাকায় ইফতার সামগ্রী পাওয়ার বিষয়টি নিয়ে উপজেলার সর্বস্তরের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।রিকশাচালক আব্দুল করিম বলেন, আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ভালো ইফতার কেনার সামর্থ্য নাই। তাই এখান থেকে ইফতার কিনতে এসেছি। ইফতার কিনে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ইফতার করবো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী বলেন, আমাদের সংগঠনের প্রতিটি সদস্যরা করোনাকালীন সময় থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। আমরা ফেসবুক বন্ধুদের অর্থায়নে রমজান মাস জুড়ে পথচারী এবং অসহায় রোজদারদের জন্য ইফতারসামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় এ বছর রোজা শুরুর প্রথম দিন থেকেই ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করি। এ ছাড়াও মানবিক কাজ সহ গরিব অসহায়দের বাজার করে দেওয়ার পাশাপাশি প্রত্যেকদিন ইফতার সামগ্রী বিতরণ করার কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied