মাদারীপুরে মেম্বারদের বিরুদ্ধে উন্নয়ন কাজে বাধার অভিযোগ
মাদারীপুরে ৯জন ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারের উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ করেছেন এক ইউপি চেয়ারম্যান। সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তোলেন রাস্তি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বেল্লাল মোল্লা।
সংবাদ সম্মেলনে সূত্রে জানা গেছে, রাস্তি ইউনিয়ন পরিষদের ৭ জন সাধারণ সদস্য ১ নং ওয়ার্ডের রুহুল আমিন খান, ২ নং ওয়ার্ডের আবুল বাসার, ৩ নং ওয়ার্ডের গোলাম মাওলা, ৪নং ওয়ার্ডের হাবিব বেপারী, ৭ নং ওয়ার্ডের জাফর দেওয়ান, ৯ নং ওয়ার্ডের শাকিল সরদার ও ইউপি সদস্য মো. বাদল এবং ২ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ১,২ ও ৩ নং ওয়ার্ডের মর্জিনা বেগম ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মৌসুমী বেগম ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে টিআরকাবিখা, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণসহ স্থানীয় উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি করছেন। এতে রাস্তি ইউনিয়নের সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান বেল্লাল মোল্লা।
এ বিষয়ে বেল্লাল মোল্লা বলেন, আমাকে সব সময় হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ইউপি সদস্যরা যোগসাজশে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও তারা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি করছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাস্তি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খবির খা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য শিরিন বেগম ও অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied