ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৪:৪৭

নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শাহ পরান (১০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয়  সেতু ভাঙ্গা এলাকার আশরাফুল উলুম দারুল মাদরাসার নুরানী বিভাগের ছাত্র।   

সোমবার (২৭ মার্চ) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে বেমগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে ভিকটিম শাহ পরানকে দুই দিনের ছুটি শেষে বাড়ি থেকে তার মা মাদসায় নিয়ে আসে। এরপর মাদরাসায় সে অসুস্থ হয়ে পড়লে মাদরাসা কর্তৃপক্ষ তার  মাকে খবর দেয়। ভিকটিমের মা না আসায় তার অবস্থার অবনতি হলে মাদরাসা কর্তৃপক্ষ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম গতকাল থেকে তার নিজ বাড়িতে অসুস্থ ছিলেন। ভিকটিমের মা অসুস্থ অবস্থায় তাকে মাদরাসায় দিয়ে গেলে গতকাল রোববার রাতে একবার সে বমি করে।  

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত