কোনাবাড়ীতে ওয়ার্ড শ্রমিকলীগের কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন না করার অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ীতে ওয়ার্ড শ্রমিকলীগের কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন না করে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে কোনাবাড়ী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ভান্ডারীর বিরুদ্ধে।
জানাযায় প্রতিটি ওয়ার্ড থেকে সিভি জমা নেওয়ার দীর্ঘ ৭ মাস পর গত (২৩ মার্চ) বৃহস্পতিবার ৬ টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হলেও অদৃশ্য কারণে ঘোষণা করা হয়নি ৮ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের কমিটি। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘোষণা হওয়া ৫ টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যন্যা নেতাকর্মীরাও ৮ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন।
জানাযায় কোনাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৬ টি ওয়ার্ডে শ্রমিকলীগের কমিটি গঠন করতে ১৩ সদসের মনোনয়ন বোর্ড গঠন করা হয়। ওই মনোনয়ন বোর্ডে কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জহির উদ্দিনকে করা হয় প্রধান। পরবর্তীতে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হলেও ৮ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়নি। বাঁধা হয়ে দাঁড়িয়েছেন কোনাবাড়ী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হেসেন ভান্ডারী।
এরই মধ্যে ৮ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি পদপ্রার্থী পলাশ আলমগীরের একটি কল রেকর্ড ফাঁস হয়। যা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ওই কল রেকর্ডে পলাশ আলমগীরকে বলতে শোনা যায় আমি সভাপতি কালইকা সন্ধ্যায় ঘোষণা দিব কারো কাছে ডিসকাস করার দরকার নাই তুমি সহ-সভাপতি। ওই কল রেকর্ড নিয়েও শুরু হয়েছে হইচই। এদিকে ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
এবিষয়ে জানতে মনোনয়ন বোর্ডের সদস্য কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হলেও ৮ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়নি।
তিনি বলেন,মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এবং সাংগঠনিকভাবে ৮ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভপতি পদটি আলী আহম্মেদ পাওয়ার কথা। কিন্তু আমাদের সাধারণ সম্পাদক জাকির হেসেন ভান্ডারী তা মানতে নারাজ। তার পছন্দের প্রার্থী পলাশ আলমগীরকে দিতে সভাপতি পদ। এই দন্দের কারণেই ৮ নং ওয়ার্ডের কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হেসেন ভান্ডারী বলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের দিক নির্দেশনায় ৫ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। দুই একদিনের মধ্যে ৮ নং ওয়ার্ডের কমিটিও ঘোষণা করা হবে। পলাশ আলমগীর এবং আলী আহম্মেদ দুইজনের মধ্যে যে কোন একজনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে সুন্দর একটি কমিটি ঘোষণা করা হবে।
গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের ১ নং যুগ্ম-আহবায়ক কবির আহম্মেদ মন্ডল বলেন,কেউ যদি এ বিষয়ে অভিযোগ করে তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। তবে খুব শ্রীঘই ৮ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied