অবশেষে তালার আবু হুরায়রার চোখের অপারেশনের টাকা যোগাড়
সাতক্ষীরার তালা উপজেলার অভয়তলা গ্রামের দিন মজুর মাসুদুর রহমানের পুত্র মাদ্রাসায় হাফেজিয়া পড়ুয়া ছাত্র । আবু হুরায়রার চোখের অপারেশনের টাকার ব্যবস্থা হয়ে গেছে । সম্প্রতি তার চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাওয়ার কারণে চোখের আলো নিভে গেছে ।এমন খবর জাতীয় দৈনিক সকালের সময় ও আঞ্চলিক পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর। অপারেশনের ৮৫ হাজার টাকা পূরণ হতে ২৭ হাজার টাকার ঘাটতি থাকার বিষয়টি দৃষ্টি গোচরে আসেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশি প্রবাসীদের সংগঠন লিটিল কেয়ার এর কর্ণধার Anamul Bhuiyan ভাইয়া। অতঃপর মানবিক ওই সংগঠনটি উক্ত ২৭ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন । ফলে আজ ২৮ মার্চ যে কোন সময় আবু হুরায়রার চোখের অপারেশন করা হবে। বর্তমানে আবু হুরায়রা তার আপনজনদের সাথে ঢাকায় অবস্থান করছেন। একই সাথে ভালোভাবে অপারেশন শেষে আবু হুরায়রা ফিরে পাবে নিভে যাওয়া চোখের দৃষ্টি শক্তি। আর সেই আলোয় বাকি এক পারা কোরআন মুখস্ত করে পাগড়ী লাভ করবেন পাবেন হাফেজ উপাধি এমনটি আশা সবার। অন্যদিকে যারা আবু হুরায়রার অপারেশনের জন্য অর্থ,শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের সন্তানের দ্রুত সুস্থতা লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’