ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে সেহরি খেতে উঠে ছেলের ঝুলন্ত লাশ দেখল মা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-৩-২০২৩ দুপুর ৩:১৫

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসত ঘর থেকে এক যুবকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কবিরহাট থানার পুলিশ।

নিহত মো. তাওহিদ (২০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দেলোয়ার আর্মি বাড়ির মো. মহিউদ্দিন ওরফে খোকনের ছেলে।
 
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের দেলোয়ার আর্মির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের মা রেহানা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সেহরি খেতে উঠেন। ওই সময় রোজা রাখার জন্য সেহরি খেতে ছেলেকে ডাকাডাকি শুরু করেন তিনি । ছেলে তার মায়ের ডাকে সাড়া না দিলে, তিনি জোরে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। রেহানা বেগম দরজা খুলে দেখেন ছেলে তাওহিদ টিনের ঘরের আড়ায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। এরপর রেহানা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

জানা যায়, ৮-৯মাস আগে তাওহিদ প্রেম করে বিয়ে করে ফেনীর পশুরাম এলাকার মমতাজ নামের এক তরুণীকে। বিয়ের পর থেকে বাবা-মায়ের সাথে স্ত্রী মমতাজের বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকত। পরিবার ও স্ত্রীর ওপর অভিমান করে সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে বসত ঘরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত